প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় এ মানববন্ধন হয়। বক্তব্য দেন ঠাকুরগাঁও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি পৌরসভার সচিব রাশেদুল আলম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, পৌরসভা ছাড়া প্রায় সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি সব সুবিধা ভোগ করেন। কিন্তু সরকারি কোষাগার থেকে তাঁরা বেতন-ভাতা বা কোনো সুযোগ-সুবিধা পান না। দেশের পৌরসভাগুলোতে কর্মরত প্রায় দেড় লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী শুরু থেকেই নানা বৈষম্যের শিকার হচ্ছেন।