মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের প্রতিবাদে দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় মানবাধিকার ইউনিটি রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনে বক্তব্য দেন চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান টি এম শফিকুল ইসলাম, ঘুড়কার সাবেক চেয়ারম্যান ওসমান গণি, জাতীয় মানবাধিকার ইউনিটির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু সামা প্রমুখ। বক্তারা লোডশেডিং থেকে রায়গঞ্জ উপজেলাকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।