প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকেরা। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। চট্টগ্রামে দীপ্ত টিভির প্রতিবেদকসহ চার সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক কমিটির সদস্যসচিব জিয়াউল হক, দৈনিক মাধুকর-এর সম্পাদক রেজাউল হক, দৈনিক জনসংকেত-এর সম্পাদক দীপক কুমার পাল, প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, তাজুল ইসলাম, উজ্জ্বল চক্রবর্তী, হেদায়েতুল ইসলাম প্রমুখ।