মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরে চুরি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে নেত্রকোনার সচেতন নাগরিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে। প্রথম আলো বন্ধুসভা জেলা কমিটির উপদেষ্টা সাইফুল্লাহ এমরানের পরিচালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, সুজনের জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, জেলার সংবাদপত্র পরিবেশক নাজমুশ শাহদাৎপ্রমুখ।