মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়েছে। এতে সহস্রাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক, স্কুলশিক্ষক পরিতোষ কুমার, দারিয়াপুর আমানউল্যাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দারিয়াপুর সাংস্কৃতিক জোটের সভাপতি আনিছুজ্জামান, বাসদ গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, দারিয়াপুর পল্লি চিকিৎসক সমিতির সভাপতি শাহজাহান, জেলা সিপিবির সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দারিয়াপুর বন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি|