প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দফা দাবিতে গাজীপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল-রাজবাড়ি সড়কে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। তাঁরা পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়ার এবং সব এটিআইতে শিক্ষাবৃত্তি প্রদান ও কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার দাবি জানান। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।