মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবিতে গতকাল রোববার রংপুরের বদরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব চাকী, সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, পৌরসভার সচিব আবু হেনা মোহাম্মদ মোরশেদ আলী ও সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম মণ্ডল। মানববন্ধনে পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা ও কাউন্সিলররা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এদিকে প্রতিবন্ধীদের উন্নয়নে ইউনিয়ন পরিষদের (ইউপি) রাজস্ব বাজেটে আলাদা বরাদ্দের দাবিতে কালুপাড়া ও মধুপুর ইউপি চত্বরে মানববন্ধন হয়। সমতা প্রতিবন্ধী অধিকার সংস্থা এর আয়োজন করে।