মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের আগেই খুলনার বেসরকারি মহসেন, এজাক্স, আফিল ও সোনালী জুটমিল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন শ্রমিকেরা। অন্যথায় রমজান মাসের তৃতীয় দিন থেকে রাজপথ-রেলপথ অবরোধসহ লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল সোমবার নগরের পিকচার প্যালেস মোড়ে বেসরকারি পাটকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন শ্রমিকনেতারা।