প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় গতকাল সোমবার বেলা ১১টায় মাদকবিরোধী মানববন্ধন করা হয়। সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাছুরখামার টেকনিক্যাল মোড়ে এ কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ। বক্তারা বলেন, মাদকসেবীরা নিজেদের সঙ্গে সমাজ ধ্বংস করে। তাই তাদের রুখতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। শেষে সবাই মাদক রোধে শপথ নেন।