মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আধা ঘণ্টা ভানুগাছ বাজারে মানববন্ধন করেন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ কেন্দ্রীয় পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের আহ্বানে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ভানুগাছ বাজারের চৌমুহনীতে মানববন্ধন করেন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ। সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহমেদ চৌধুরী, লাইসেন্স পরিদর্শক আশরাফ আহমেদ প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|