প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধার সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক অমিতাভ দাশ, তাজুল ইসলাম ও হেদায়েতুল ইসলাম। এ ছাড়া কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি গোবিন্দলাল দাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান, যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক প্রমুখ।