প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের মেডিকেল টেকনোলজিস্টরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মেডিকেল টেকনোলজিস্ট কোর্স অবিলম্বে বন্ধ ও টেকনোলজিস্টদের বেতন কাঠামো ও পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীতকরণসহ ১০ দফা দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের জেলা কমিটির ব্যানারে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দিনাজপুরের জেনারেল হাসপাতালের সামনের সড়কে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্যসচিব দুলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।