প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু-বাস্তুচ্যুতদের সুরক্ষায় জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে গতকাল শনিবার পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। জলবায়ু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন শারি ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় শহরের ক্লাব সড়কে সকাল ১০টায় এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বক্তৃতা করেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি