মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুনের মামলার পলাতক প্রধান আসামি কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বিশ্বাসকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মোল্লা মাসুদ করিম নামে এক মৎস্য খামারিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ ওঠে, দহকুলা গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বিশ্বাস ও তাঁর সহযোগীরা মিলে স্বতন্ত্র প্রার্থী সিরাজ উদ্দিনের সমর্থক মাসুদ করিমকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় করা মামলায় আখতারুজ্জামানকে প্রধান আসামি করা হয়।
কুষ্টিয়া অফিস