মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে ওই শিক্ষার্থীর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বুধবার দুপুরে রাজারহাট-নাজিমখান রাস্তার দুধারে শতাধিক নারী-পুরুষ ও শিক্ষক-শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনের আগে সমাবেশে বক্তব্য দেন চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, প্রধান শিক্ষক কৃষ্ণ কমল প্রমুখ। চাকিরপশার ইউনিয়নের ওই স্কুলছাত্রীকে এক ব্যক্তি ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রাজারহাট এবং পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দেন। স্কুলছাত্রীর বাবা গত ২৮ এপ্রিল তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।