মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দফা দাবি ও নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১১টায় নড়াইলে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। জেলা পূজা উদ্যাপন পর্ষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুণ্ডু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মলয় কুণ্ডু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মলয় নন্দী প্রমুখ।