মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে নোয়াখালীতে গতকাল শনিবার বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকেরা। কর্মসূচিতে সাংসদ সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিল এবং তাঁর শাস্তির দাবি করা হয়। শহরের টাউন হল মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাসদ (মার্ক্সবাদী) ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আবুল কাশেম। বক্তব্য দেন প্রদীপ নারায়ণ সাহা, মোহাম্মদ আলমগীর, এ বি এম আবদুল আলীম, হারুনুর রশিদ, তোফাজ্জল হোসেন প্রমুখ।