মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে প্রায় ১২ একর জমি ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবিতে গত রোববার দুপুরে আদালত সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জমিদারবাড়ির জমি রক্ষা কমিটি আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন জমি রক্ষা কমিটির আহ্বায়ক এস এ মতিন, সদস্যসচিব নজরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন প্রমুখ।