মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের ওপর হামলাকারী ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন চকরিয়ার সাংবাদিকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক জহিরুল ইসলাম, জাহেদ চৌধুরী, এস এম হানিফ, জিয়াউদ্দিন, এম জিয়াবুল হক, মনজুর আলম, আবদুল মজিদ, রায়হান চৌধুরী, জহিরুল আলম, জামাল হোসেন, আলী হোসেন, মনছুর আলম, হান্নান শাহ, অলি উল্লাহ, বাপ্পি শাহরিয়ার ও শাহজালাল। কর্মসূচিতে সাংবাদিকেরা অভিযোগ করেন, টেকনাফে সাংবাদিকদের ওপর হামলায় নেতৃত্বদানকারী ইয়াবা ব্যবসায়ীকে ধরছে না পুলিশ। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।