প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা দলিল লেখক সমিতি গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখকের সনদ প্রদান বন্ধ এবং ৬৫ বছর বয়সী দলিল লেখকদের সনদ বাতিলের অযৌক্তিক কালো আইন বাতিল করতে হবে। এ দুটি দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন একই সময়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলবে। কর্মসূচির প্রথম দিনে গতকাল আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুর রহমান প্রমুখ।