মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও ফরমালিন আইন ২০১৫ বাস্তবায়নসহ ছয় দফা সুপারিশ করেছে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ সুপারিশ করা হয়। পবিত্র রমজান মাসে বিষমুক্ত খাদ্য ও ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত এ মানববন্ধনে নাফসের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সহসভাপতি শুকুর মো. ফালান, খন্দকার আনোয়ারা, সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাদেক প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে প্রতি জেলায় খাদ্য আদালত স্থাপন ও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ, নিষিদ্ধ রাসায়নিক পদার্থের আমদানিকারক ও ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দেশের চাহিদা অনুযায়ী টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানি করার সুপারিশ করা হয়।