মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বাজেটে কৃষক পেনশন বরাদ্দের দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় তানোর উপজেলা পরিষদ চত্বরে বরেন্দ্র অঞ্চল জনসংগঠন সমন্বয় কমিটি ও বারসিকের যৌথ উদ্যোগে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার পরিবেশ পদকপ্রাপ্ত কৃষক ও জনসংগঠনের আহ্বায়ক ইউসুফ আলী মোল্লা, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক নূর মোহম্মদ, বারসিক বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দ্বিজেন্দ্রনাথ সূত্রধর, আফাজ উদ্দীন, অসীম কুমার সরকার, সবজুল ইসলাম, উত্তম কুমার সূত্রধর, মিজানুর রহমান, অলক কুমার নন্দীসহ বিভিন্ন জনসংগঠনের কৃষক ও সদস্যরা।