প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আতাউর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আর এম হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, শিক্ষক গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।