প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান সমিতি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। এতে সমিতির সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল মো. জাকারিয়া, শিক্ষক মনযুর-উল হায়দার, জাবেদ কায়সারসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হোক/পাসের নয়, মানের হার বৃদ্ধি করুন/গুণগত শিক্ষা নিশ্চিত করুন, গবেষণার জন্য বাজেট চাই/শিক্ষা ছাড়া জাতির মানসম্মত উন্নয়ন সম্ভব নয়/শিক্ষা খাতের বাণিজ্যিকীকরণ বন্ধ করুন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করেন।