মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রমৈত্রী মানববন্ধন করেছে। গতকাল বুধবার নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সংগঠনের উপজেলা শাখা ওই কর্মসূচি পালন করে। এ সময় এক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, নারীনেত্রী কামরুন নাহার, ছাত্রমৈত্রী সৈয়দপুর কলেজ শাখার সভাপতি তৌফিক আহমেদ, সৈয়দপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাসেল প্রমুখ। বক্তারা বলেন, আগের দিন এইচএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ফাঁস হওয়া প্রশ্নপত্রটি অনেক শিক্ষার্থীর মুঠোফোনে দেখা যায়। এতে লেখাপড়ার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে।