প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ, কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিমালিকেরা। গতকাল রোববার সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী-আমতলী মহাসড়কের পাশে মহিষকাটা বাজার এলাকায় এই মানববন্ধনে স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কুকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য জাহানারা বেগম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে কুকুয়া ইউনিয়নে চলমান ভূমি জরিপ কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতির কারণে প্রকৃত ভূমিমালিকেরা অসহায় হয়ে পড়েছেন। কর্মকর্তারা সাধারণ ভূমিমালিকদের কাছ থেকে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ভূমি জরিপ কর্মকর্তাদের টাকা না দিলে কোনো কাজ হয় না।