প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আল মামুনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে গতকাল সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। গত ২৬ মে বিরোধের জের ধরে কদমতলা ইউপি চেয়ারম্যান হানিফ খান পিটিয়ে মামুনের পা ভেঙে দেন। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে। মানববন্ধন শেষে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল জলিল হাওলাদার, সহসভাপতি আবুল কালাম খান প্রমুখ। বক্তারা আল মামুনের হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।