মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুপালন শিক্ষার প্রসার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে পশুপালন অনুষদীয় ছাত্র সমিতির ব্যানারে মানববন্ধন করেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশে পশুপালন ডিগ্রি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রি চালু আছে। কিন্তু একটি কুচক্রী মহল প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নে বাধা দিচ্ছে। শিক্ষার্থীরা দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।