প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের তুরাগ নদ, চিলাই নদী, রাজদীঘি, মুন্সীপাড়া দীঘিসহ জেলার সব জলাশয় রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। গতকাল শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মনোয়ার হোসেন, গাজীপুর মহানগর কমিটির সভাপতি মোসলেম উদ্দিন, সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও গবেষণা সম্পাদক জাবের আহমেদ।