মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের পুরোহিত, সেবকসহ বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ হত্যার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে গতকাল নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে নয়টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক জজ ঝুমুর গাঙ্গুলি, নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি গণেশ দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন সাহা, সহসভাপতি ননী গোপাল সাহা প্রমুখ।