মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলমের বাসভবন ও পত্রিকার ছাপাখানা নাভারণ প্রিন্টিং প্রেসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টা শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, যশোর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক ও প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক স্পন্দন -এর বার্তা সম্পাদক শিকদার খালিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। সম্প্রতি সন্ত্রাসীরা নির্বাহী সম্পাদক মাহাবুব আলমের শহরের ঘোপ এলাকার বাড়ি এবং চাঁচড়া মোড়ের নাভারণ রিন্টিং প্রেসের সামনে বোমার বিস্ফোরণ ঘটায়। যশোর অফিস|