মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে, নাটোরে ব্যবসায়ী সুনীল গোমেজ, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খানমসহ সারা দেশে গুপ্তহত্যার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে রামবল্লভপুর সৎসঙ্গ আশ্রম। এ সময় বক্তব্য রাখেন স্বস্তিসেবকের সভাপতি সুশীল কুমার মাহাতো, হৃতিক সভাপতি শিবলাল চন্দ্র মাহাতো, বাবুলাল চন্দ্র রজক প্রমুখ।