মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণকৃত (রেজিস্টার্ড বেসরকারি) প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত সব শিক্ষককে নিয়োগ দেওয়ার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উচ্চ আদালতে রিটকারী প্যানেলভুক্ত শিক্ষক সুব্রত শীল, রানা হামিদ, শফিকুল ইসলাম, শারমিন সুলতানা প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।