প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। আয়োজক সূত্রে জানা গেছে, বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি বাসুদেব সাহা। বক্তব্য দেন সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, সদর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক লিপু হালদার প্রমুখ। বাসুদেব সাহা বলেন, সম্প্রতি দেশে গুপ্তহত্যার ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনায় জড়িত লোকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।