মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা ও সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও সভা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাসদের মৌলভীবাজার জেলা সমন্বয়ক মইনুর রহমান। সিপিবির নেতা রমাপদ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, জেলা বাসদের সদস্যসচিব মুজাহিদ আহমদ, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক আবদুল হাফিজ চৌধুরী প্রমুখ।