মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ধর্মীয় সংখ্যালঘু ও অন্যান্য গুপ্তহত্যার প্রতিবাদে খুলনার দাকোপে মানববন্ধন ও সমাবেশ করেছে সংখ্যালঘু ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার চালনা পৌরসভার ডাকবাংলো সড়কে সংগঠনের দাকোপ শাখা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা সারা দেশে সংখ্যালঘু লোকজনসহ সব গুপ্তহত্যার প্রতিবাদ ও নিন্দা জানান এবং এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে তাঁরা দেশে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন দিবাকর মণ্ডল, দুলাল রায়, জি এম রেজা, সুজিত কুমার রায় প্রমুখ।