মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্প্রতি দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। এ ছাড়া শিক্ষার্থীরা বাংলাদেশের সব চাকরির ক্ষেত্রে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ সৃষ্টির দাবি জানান।  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি