প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংখ্যালঘু হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার দাবিতে রংপুরে গতকাল শনিবার সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল দুপুর ১২টায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, হাসান আলী, সিরাজুল ইসলাম, নার্গিস আক্তার, জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল কর্মকর্তা এস এম আবদুর রহীম প্রমুখ বক্তব্য দেন।