মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাটা খালে ভেঙে যাওয়া বেইলি সেতু পুনরায় নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঠবাড়িয়া পৌর ভবনের সামনের সড়কে গতকাল রোববার এই মানববন্ধন করা হয়। ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার কয়েক শ লোক অংশ নেন। বক্তারা বলেন, গুদিঘাটা সেতুটি ভেঙে যাওয়ায় মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরের সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচলের জন্য ঈদের আগে সেতু নির্মাণের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে এক সমাবেশে নিরাপদ সড়ক চাই-এর মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আরিফ উল হক সভাপতিত্ব করেন।