মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যাকারী ও জঙ্গিদের বিচারের দাবিতে গতকাল রোববার বেলা তিনটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় মানববন্ধন করেছে। মুক্তিযোদ্ধা সংসদের সামনে আয়োজিত মানববন্ধনের পর আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল আমিন ভূঁইয়া ওরফে দুলাল। বক্তব্য দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন, বেলায়েত হোসেন, এম এ সালাম, আমিনুল ইসলাম, আবুল কাশেম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা আবদুল মালেক, জুবায়ের আহম্মেদ প্রমুখ। আল আমিন ভূঁইয়া বলেন, অবিলম্বে গুপ্তহত্যাকারী ও জঙ্গিদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।