মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জামালপুর জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সরকারি আশেক মাহমুদ কলেজের সামনে মানববন্ধন হয়েছে। এতে শহরের বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহসভাপতি ও জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ।