মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ প্রতিরোধে গতকাল সোমবার রংপুরের বদরগঞ্জ উপজেলায় মানববন্ধন হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এই মানববন্ধন হয়। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এর আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধনে ব্র্যাকের কর্মকর্তা সাজ্জাদুজ্জামান চৌধুরী, শহিদুল ইসলাম ও রফিকুল আলম, ইউপি সদস্য মনজিলা বেগমসহ এলাকার স্কুলশিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।