মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলার সরকারি দেবেন্দ্র কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গতকাল সোমবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে। কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. শাজাহান, উপাধ্যক্ষ আশরাফুন্নেসা, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আবু বকর সিদ্দিক মোল্লা ও সহকারী প্রচার সম্পাদক জাফর ইকবাল, সরকারি দেবেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বীপা চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জহুরুল হক। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।