মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার পাঁচ সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরের মূল ফটকের সামনে সাংবাদিকেরা মানববন্ধন করেছেন। ঘণ্টাব্যাপী ওই কর্মসূচির সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আমিরুল ইসলাম, অতুল চন্দ্র পাল, কামরুজ্জামান, জিতেন্দ্র নাথ রায়, এ বি এম মিজানুর রহমান, হারুন অর রশিদ খান প্রমুখ। ১১ জুন উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বদরঘাট এলাকায় দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জসিম উদ্দিন, সংবাদ প্রতিদিন-এর নাজিম উদ্দিন, কালবেলার সাইফুল ইসলাম, ভোরের পাতার অহিদুজ্জামান ডিউক ও আজকের সংবাদ-এর মনিরুজ্জামানকে লাঞ্ছিত করা হয়।