মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক বাংলার আলোড়ন-এর কার্যালয়ে দুষ্কৃতকারীদের হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল এলাকায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে বাংলার আলোড়ন-এর দাউদকান্দি প্রতিনিধি সালাহউদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক রাশেদুল ইসলাম, শহীদ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।