মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রুবেল পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সুমন রানা, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ রিয়াদ প্রমুখ।