মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনকাঠামো সব কারখানায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকেরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শহরের কিল্লারপুল এলাকার ফেবিইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা ওই কর্মসূচি পালন করেন। ওই কারখানার শ্রমিক চায়না আক্তারের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন সিপিবির নেতা রবীন্দ্র দাস, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক রাকিব ও রাবেয়া। নারায়ণগঞ্জ প্রতিনিধি