মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের অপসারণ চেয়ে সংস্কৃতিকর্মীদের আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসন এবং শিল্পকলার প্রশিক্ষক ও প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাস গুপ্তসহ পদত্যাগকারী প্রশিক্ষকদের পুনরায় শিল্পকলায় ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় শিল্পকলা একাডেমির বর্তমান ও প্রাক্তন প্রশিক্ষণার্থীদের ব্যানারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী ও সংস্কৃতিকর্মী অংশ নেন।