মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামকৃষ্ণ আশ্রম, মঠ, মিশন, মন্দির উপাসনালয়ে নিরাপত্তার দাবিতে রংপুরে গতকাল সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের আহ্বানে গতকাল বেলা দুইটার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক হরিপদ রায় প্রিতমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের ট্রাস্টি রথীশ চন্দ্র ভৌমিক, একই সংগঠনের সাবেক সহসভাপতি বনমালি পাল, আয়োজক সংগঠনের সহসভাপতি সমরেশ দাস, নিরঞ্জন রায় প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, রংপুর