প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেওয়াই হলো তাদের নিরাপদে বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’—প্রতিপাদ্য নিয়ে গতকাল মানিকগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন ও মাদকবিরোধী প্রচারণা চালানো হয়েছে। ২৬ জুন মাদকদ্রব্যের ব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় মাদকাসক্তি তথ্য সহায়তা ও পুনর্বাসন নিবাস ‘পথ’। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, অধিদপ্তরের জেলার পরিদর্শক সাইফুল ইসলাম, পথের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী পরিচালক নাছির উদ্দিন ও সদস্য তুহিনুর রহমান উপস্থিত ছিলেন। মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা ৩০ জন ব্যক্তি এ কর্মসূচিতে অংশ নেন।